News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় যুবক উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
Image

গভীর জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় যুবক উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানা এলাকার ময়নামা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া যুবক বর্তমানে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা জঙ্গলের মধ্যে এক যুবককে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে জানান। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর্যাপ্ত খাবার না পাওয়া এবং জঙ্গলে
পড়ে থাকার কারণে যুবকটি চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন। পাশাপাশি শরীরের কয়েকটি অংশে পোকার সংক্রমণও দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালের মেডিক্যাল অফিসার-ইন-চার্জ (এমওআইসি) ডা. পার্থপ্রতিম দাসের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান, যুবকটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি নিজের নাম-পরিচয় কিংবা কোথা থেকে এসেছেন, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানাতে পারছেন না। ফলে তাঁর পরিচয় এখনও অজানা রয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি যুবকটিকে চিনতে পারেন অথবা তাঁর পরিবারের সন্ধান দিতে পারেন, তাহলে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিবারের সন্ধান মিললে প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং যুবকটির পুনর্বাসনের ক্ষেত্রেও তা সহায়ক হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Releated Posts

খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ড থেকে ৪ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক, অনুপ্রবেশ ও জাল নথি চক্রের অভিযোগে উদ্বেগ

আগরতলা, ১০ জুলাই: খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটকদের পরিচয় ও…

ByByReshmi Debnath Jul 10, 2026

খোয়াই–আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ; দ্রুত সংস্কারের দাবি

খোয়াই, ১০ জুলাই: খোয়াই–আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থা নিয়ে ক্রমশ বাড়ছে জনঅসন্তোষ। দীর্ঘদিন ধরে সড়কের একাধিক…

ByByReshmi Debnath Jul 10, 2026

মনু নদীর জল চরম বিপদসীমার ওপরে, কৈলাসহরে বন্যা পরিস্থিতির অবনতি; ১৮টি আশ্রয় শিবিরে প্রায় ৫ হাজার মানুষ

কৈলাসহর, ১০ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মনু নদীর…

ByByReshmi Debnath Jul 10, 2026

চলতি সপ্তাহেই মিলবে এপ্রিল-জুনের টাকা পেনশন, সমাজকল্যাণ মন্ত্রী

আগরতলা, ১০ জুলাই: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পের টাকা বিলম্বিত হওয়ায় উদ্বিগ্ন সুবিধাভোগীদের আশ্বস্ত করলেন সমাজকল্যাণ ও…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

চাকরি নিয়মিতকরণ-সহ ১০ দফা দাবিতে ডিজিপি দপ্তরে ডেপুটেশন এসপিও পরিবারের

আগরতলা, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে নামলেন…

ByByReshmi Debnath Jul 10, 2026

স্কুলের গেট সময়মতো না খোলার অভিযোগে উত্তেজনা, পথ অবরোধে ছাত্র-ছাত্রী ওঅভিভাবকরা

ধর্মনগর, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গেট নির্ধারিত সময়ে না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে ধর্মনগরের দীননাথ…

ByByReshmi Debnath Jul 10, 2026

টানা ভারী বৃষ্টিতে ত্রিপুরার একাধিক জেলায় ক্ষয়ক্ষতি, খোলা হয়েছে ৭৮টি ত্রাণ শিবির; আশ্রয়ে ১০ হাজারেরও বেশি মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতির ঘটনা অব্যাহত রয়েছে।…

ByByReshmi Debnath Jul 10, 2026

৭২ ঘণ্টার টানা বর্ষণে জলমগ্ন বাইশঘড়িয়া, নষ্ট শতাধিক কৃষকের সবজি চাষ; ক্ষতিপূরণের দাবিতে সরব চাষিরা

তেলিয়ামুড়া, ৯ জুলাই: টানা প্রায় ৭২ ঘণ্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষিপ্রধান এলাকা বাইশঘড়িয়া গ্রাম কার্যত বন্যার…

ByByReshmi Debnath Jul 10, 2026

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ

বিশালগড়, ৯ জুলাই: স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা…

ByByReshmi Debnath Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top