News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্থায়ী লাইনম্যানদের কর্মবিরতিতে সাব্রুমে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
Image

অস্থায়ী লাইনম্যানদের কর্মবিরতিতে সাব্রুমে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

সাব্রুম, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় অস্থায়ী লাইনম্যানদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাব্রুম সাব-ডিভিশনের অধীনস্থ সমস্ত অস্থায়ী লাইনম্যান কাজ বন্ধ রাখায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

অস্থায়ী লাইনম্যানদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ পরিষেবা সচল রাখলেও তাঁদের জন্য কোনো ন্যূনতম জীবন বিমার ব্যবস্থা করা হয়নি। অতীতে একাধিক কর্মী লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।

কর্মীদের দাবি, উপযুক্ত বেতন বৃদ্ধি, জীবন বিমা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।

এদিকে বর্ষাকালে এই কর্মবিরতির ফলে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস জানান, অস্থায়ী লাইনম্যানরা কাজ বন্ধ রাখায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বর্ষার সময় বিদ্যুৎ লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। কর্মীরা কাজে না ফিরলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে সাব্রুম মহকুমায় নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী।

Releated Posts

সাব্রুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক

সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক সংকট ঘিরে বিক্ষোভ, পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষা দফতরের আধিকারিক

বিশালগড়, ৯ জুলাই: দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 9, 2026

সুরেন্দ্রনগরে যৌথবাহিনীর অভিযানে ৫৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

আগরতলা, ৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায়…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

ভাতা বন্ধ, রেগার কাজ নেই, বনের ফলমূলেই দিন কাটছে বৃদ্ধার

আগরতলা, ৯ জুলাই: ভাতা বন্ধ, রেগার কাজ নেই। বাধ্য হয়ে বনের ফলমূল সংগ্রহ করেই দিন কাটছে ঋষ্যমুখ বিধানসভা…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

বিশালগড় জেলকাণ্ড: প্যারোল বঞ্চনার অভিযোগে মানবাধিকার কমিশনের দ্বারস্থ বিধায়ক রঞ্জিত দেববর্মার

আগরতলা, ৯ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি অবস্থায় আত্মহত্যা করা বিশুরাই দেববর্মা ওরফে দিলীপ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 9, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের সংকট, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

কৈলাসহর, ৯ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা।…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

মনু নদীর জল বিপদসীমার ওপরে, ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে প্রশাসন

কৈলাশহর, ৯ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনু নদীর জলস্তর বিপৎসীমা…

ByByReshmi Debnath Jul 9, 2026

খোয়াইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার কাছাকাছি নদীর জলস্তর; ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা

আগরতলা, ৯ জুলাই: টানা কয়েক দিনের প্রবল বর্ষণে খোয়াই জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। দ্রুত বাড়ছে…

ByByReshmi Debnath Jul 9, 2026

Leave a Reply

Scroll to Top