News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের সংকট, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
Image

ঊনকোটি জেলা হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের সংকট, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

কৈলাসহর, ৯ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা। দীর্ঘদিন ধরে হাসপাতালের পানীয় জল ব্যবস্থার বেহাল অবস্থার কারণে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

অভিযোগ, গোটা হাসপাতাল চত্বরে পানীয় জলের জন্য মাত্র একটি জল পরিশোধক (ওয়াটার পিউরিফায়ার) রয়েছে। কিন্তু সেটিও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে রোগী ও তাঁদের পরিজনদের বিশুদ্ধ পানীয় জল পেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

রোগী ও পরিজনদের দাবি, ওই জল পরিশোধক থেকে আয়রনযুক্ত ও ঘোলা জল বের হচ্ছে। সেই জল পান করতে অনীহা প্রকাশ করছেন অনেকেই। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে বোতলজাত পানীয় জল কিনে আনতে হচ্ছে, যা দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান করা হয়নি। জেলা সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জলের এমন সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। দ্রুত জল পরিশোধক মেরামত অথবা বিকল্প বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top