News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আগরতলায় রাজ্যস্তরের সেমিনার
Image

পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আগরতলায় রাজ্যস্তরের সেমিনার

আগরতলা, ৭ জুলাই: পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরের এক সেমিনার অনুষ্ঠিত হয়। “পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ” শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি-র সচিব দীপা ডি. নায়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি-র অধিকর্তা ড. এন. কে. চঞ্চলসহ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক, বিশেষজ্ঞ ও পশুচিকিৎসকরা।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এআরডিডি-র সচিব দীপা ডি. নায়ার বলেন, গত পাঁচ বছরে রাজ্যে পশুপালনের ব্যাপক প্রসার ঘটেছে। সেই প্রেক্ষাপটে প্রাণীদের নতুন নতুন রোগ সম্পর্কে পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের আরও সচেতন ও প্রশিক্ষিত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ (জুনোটিক রোগ) প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আসামসহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা সেমিনারে অংশ নিয়ে পশুর রোগ প্রতিরোধ, নজরদারি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে রাজ্যের পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবেন।

সেমিনারে পশুসম্পদ খাতের বিশেষজ্ঞ, বিভিন্ন জেলার আধিকারিক, পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশুসম্পদ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দিনভর বিভিন্ন কারিগরি অধিবেশন, বিশেষজ্ঞদের উপস্থাপনা এবং মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হবে।

Releated Posts

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026

প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা

উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল ব্যক্তির, শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী মহকুমার আভাংছড়া এডিসি ভিলেজ এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সার্ভার বিভ্রাট ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে টিএসইসিএলের বিরুদ্ধে ডেপুটেশন, ক্ষতিপূরণের দাবি টিইসিএ-র

আগরতলা, ৭ জুলাই: দীর্ঘদিন ধরে সার্ভার বিভ্রাট, প্রিপেইড মিটার রিচার্জে সমস্যা এবং বিদ্যুৎ বিলের বিভিন্ন খাতে অতিরিক্ত চার্জ…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার উপ্তাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসএফআই-এর মহকুমা সম্পাদক অমরজিৎ দেবের…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026

Leave a Reply

Scroll to Top