News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী
Image

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হতে সহায়তা করবে। একটি শক্তিশালী জাতি গঠনে সাহায্য করবে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মনীষিদের নিয়ে যত বেশি চর্চা হবে ততো সমাজ তথা দেশ উপকৃত হবে। আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক, প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন একজন অসামান্য ব্যক্তিত্ব যিনি শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং জাতীয় জীবনে অল্প বয়সেই কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তিনি দেশের ঐক্য, অখন্ডতা এবং জাতীয় সংহতি রক্ষার প্রশ্নে ছিলেন আপোষহীন।

অনুষ্ঠান শুরুর আগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী। পরে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি স্থাপনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তা কেবল একটি নির্মাণ প্রকল্পের সূচনা নয়, এটি আমাদের ইতিহাস ও জাতীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এক প্রতীক। এই মূর্তি আগামী প্রজন্মকে মহান এক মনীষির জীবন ও কর্ম সম্পর্কে জানতে এবং দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। বর্তমান এবং নতুন প্রজন্মের জন্য এই মূর্তি হবে দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনুপ্রেরণা কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন বহু রাষ্ট্রনায়ক ছিলেন যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, কিন্তু তাদের এই ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা হয়নি। ড. শামাপ্রসাদ মুখার্জী, পন্ডিত দীনদয়াল মুখোপাধ্যায়ের মতো রাষ্ট্রনায়কগণ আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের সেবা করতে হয়। তাদের আদর্শকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে আরও উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আমরা এমন একজন মহান রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখার্জীকে পেয়েছি। তাঁর জীবন দর্শন আলোচনা আমাদের সকলকে সমৃদ্ধ করবে এবং দেশের জন্য আত্মত্যাগের মনোবল যোগাবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অখন্ড ভারত গঠনই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। তাঁর কর্মজীবনের চিন্তা-চেতনা-ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ ভারত গঠনে এগিয়ে যাবে। তিনি বলেন, এই হল প্রাঙ্গণে তাঁর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে আগামী তিন চার মাসের মধ্যেই। দ্বিতীয়ত, আগরতলা কাসারিপট্টি তে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে একটি পেপারলেস, সিভিল কর্পোরেট হসপিটালও স্থাপন করা হবে বলে তিনি জানান।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তির ভূমি পূজন অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক মিনারানী সরকার, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত এবং আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ উপস্থিত ছিলেন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও টাউনহল প্রাঙ্গণে তাঁর জীবনের বিভিন্ন মুহুর্তের ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ প্রদর্শনীটি ঘুরে দেখেন।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবির, সেবার আদর্শ অনুসরণের আহ্বান প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপিত

আগরতলা, ৬ জুলাই: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ সকালে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 5, 2026

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top