News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ
Image

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করল ট্রাইবেল ইউথ ফেডারেশন (টিওয়াইএফ)-এর কেন্দ্রীয় কমিটি। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিওয়াইএফের সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় ৫১,৭৮৪টি শূন্যপদ পড়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই পদগুলি পূরণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্যপদ পূরণের দাবি জানান তিনি।

এছাড়াও, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এ প্রায় ১২০টি এলডিসি পদে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলে টিওয়াইএফ। সংগঠনের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া নিয়োগনীতির পরিপন্থী। তাই ওই নিয়োগ বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়।
কুমুদ দেববর্মা আরও বলেন, প্রায় দুই বছর আগে টিটিএএডিসিতে ডেপুটি পিও  পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরীক্ষার ফলাফলও যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানানো হয়।

এদিনের গণঅবস্থান কর্মসূচি থেকে ককবরক ভাষাকে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ককবরক বিষয় চালু করা এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিও উত্থাপন করা হয়। টিওয়াইএফ নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন।

Releated Posts

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026

জিবি-এজিএমসি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বামফ্রন্টের

আগরতলা, ২ জুলাই: রাজ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। তার উপর প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

আগরতলা রেলস্টেশনে ৫৫,৬২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক

আগরতলা, ২ জুলাই: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন-ভিত্তিক কফ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

Leave a Reply

Scroll to Top