News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জের মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, পরিবেশ উন্নত করার নির্দেশ প্রশাসনের
Image

বিশ্রামগঞ্জের মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, পরিবেশ উন্নত করার নির্দেশ প্রশাসনের

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মিষ্টির দোকান ‘মাতৃভাণ্ডার’-এ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না থাকার অভিযোগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করল মহকুমা প্রশাসন। মঙ্গলবার দুপুরে প্রশাসনের একটি দল দোকান পরিদর্শন করে দ্রুত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করা হলে দোকান বন্ধ করে দেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং গোবিন্দ দেববর্মা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মিষ্টির দোকানটি বিশ্রামগঞ্জ বিদ্যালয়ের একেবারে সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রতিদিন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী টিফিনের সময় ওই দোকানে খাবার কিনতে আসে। কিন্তু দোকানের বর্তমান পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় বলে পরিদর্শনে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
কর্তব্যরত আধিকারিকরা দোকানের মালিক অসিত দে-কে অবিলম্বে দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের মতে, বিশেষ করে বিদ্যালয় সংলগ্ন খাদ্য বিক্রির দোকানগুলিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।

Releated Posts

ধর্মনগরে স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ

ধর্মনগর, ৩০ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক…

ByByReshmi Debnath Jul 1, 2026

মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩০ জুন: মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক বহিরাগত ব্যক্তির সরকারি কম্পিউটার ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 1, 2026

কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে রাস্তার পাশ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top