News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী
Image

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের অভাব এবং নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বামুটিয়া ব্লকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বামুটিয়া ব্লকের অধীন তেবাড়িয়া সবুজ সংঘ সংলগ্ন এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫তম ফাইন্যান্স কমিশন এবং টিআইইডি প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ ৬৮ হাজার ১৫৭ টাকা ব্যয়ে প্রায় ৭২ মিটার দীর্ঘ একটি ড্রেন নির্মাণ করা হয়। কাজটি আরডি দপ্তরের প্রকৌশলী দীপ্তনু রায়ের তত্ত্বাবধানে ঠিকাদার অসীম বিশ্বাস সম্পন্ন করেন।

অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই ড্রেনের একাধিক অংশে ফাটল ও খসে পড়ার ঘটনা দেখা যায়। অনেক জায়গায় প্লাস্টার করা হয়নি, কোথাও কোথাও সিমেন্টের পরিবর্তে শুধুমাত্র বালু দেখা যাচ্ছে। ড্রেনের বাইরের অংশেও প্লাস্টার না থাকায় কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও, নির্মাণকাজে ব্যবহৃত ইট সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, কাজ শেষে অতিরিক্ত ইটের কথা বলে নির্মাণস্থল থেকে ইট অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার অসীম বিশ্বাস জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। তিনি স্বীকার করেন, ড্রেনের কিছু অংশে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি তাঁর বাড়ির সামনে প্রায় ১,২০০টি ইট পড়ে থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন। তবে তাঁর দাবি, ওই ইট তিনি কিনে এনেছেন। যদিও স্থানীয়দের অভিযোগ, এগুলি নির্মাণস্থল থেকেই সরিয়ে আনা হয়েছে।

এই ঘটনায় এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে ড্রেন নির্মাণকাজের গুণগত মান তদন্ত করুক এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি সরকারি অর্থে নির্মিত প্রকল্পে কোনও ধরনের অনিয়ম বা গাফিলতি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি উঠেছে।

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top