News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল
Image

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়।

জানা গেছে, এই ঘটনায় কয়েকদিন আগে সিপিআই(এম) থানায় অভিযোগ জানিয়ে অভিযুক্তের গ্রেফতারের দাবি তোলে। এরপর শনিবার কংগ্রেসের পক্ষ থেকেও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
রবিবার কংগ্রেসের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি ও সামাজিক লড়াইয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক সুদীপ রায় বর্মন ভিডিও কলের মাধ্যমে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন।
ভিডিও বার্তায় সুদীপ রায় বর্মন জানান, নির্যাতিতার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। পাশাপাশি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, লক্ষণ দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিল মিয়া, সোনামুড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি আব্দুর রাকিব, কংগ্রেস নেতা তাপস সাহাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
প্রতিনিধি দলের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top