News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবুর বাজারের আবর্জনা ফেলা নিয়ে উত্তপ্ত হীরাছড়া চা বাগান এলাকা, পথ অবরোধ ও বিক্ষোভ
Image

বাবুর বাজারের আবর্জনা ফেলা নিয়ে উত্তপ্ত হীরাছড়া চা বাগান এলাকা, পথ অবরোধ ও বিক্ষোভ

কৈলাসহর, ২৪ জুন: কৈলাসহরের বাবুর বাজারের আবর্জনা হীরাছড়া চা বাগান এলাকায় ফেলার প্রতিবাদে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, সকাল থেকেই হীরাছড়া চা বাগান এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কৈলাসহরের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত বাবুর বাজারের সমস্ত আবর্জনা প্রতিদিন এনে হীরাছড়া চা বাগান এলাকায় ফেলা হচ্ছে। বাজারের পচনশীল বর্জ্যের মধ্যে কাটা মুরগির উচ্ছিষ্ট, পচা মাছসহ বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা রয়েছে। এমনকি মৃত গবাদিপশুও সেখানে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এর ফলে গোটা এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বারবার অভিযোগ করেও সুরাহা না মেলায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বিক্ষোভকারীরা অবিলম্বে ওই স্থানে আবর্জনা ফেলা বন্ধ করা, বিকল্প ডাম্পিং ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top