News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন
Image

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআই(এম)-এর উত্তর আগরতলা অঞ্চল কমিটি।

সোমবার দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সিপিআই(এম)-এর নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে জিবি বাজারে এসে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে জিবি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, রোগীদের পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। এ সংক্রান্ত মোট আট দফা দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানান।

সমাবেশ শেষে প্রতিনিধিদল জিবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। ডেপুটেশনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিষেবার গুণগত মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শুধু আগরতলাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দল ধারাবাহিকভাবে আন্দোলন, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top