News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য
Image

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে ২১ জুন গভীর রাতে, প্রায় রাত ৩টার দিকে।

জানা গেছে, বাড়ির মালিক মিলন পাল ও তাঁর পরিবারের সদস্যরা তখন গভীর ঘুমে ছিলেন। ওই সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। হঠাৎ করেই দুইটি বসতঘরের চারদিক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘরের ভেতরে থাকা পরিবার-পরিজনকে নিরাপদে বের করে আনতে সাহায্য করেন।

স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পর বেশ কিছু সময় পরে যাত্রাপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আগুনে দুইটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বহু মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সবচেয়ে রহস্যজনক দিক হলো, এলাকায় বিদ্যুৎ না থাকা সত্ত্বেও কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, আগুনের উৎপত্তি ও প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত করা হোক।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও, ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। পুলিশ ও দমকল বিভাগের তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর:আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকে শুরু হল নির্বাচনী…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখতে বিধায়কের পরিদর্শন, পার্কিং ব্যবস্থায় ১০ লক্ষ টাকা বরাদ্দ

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

শ্রমিকদের বোনাস-অনুদান দ্রুত প্রদানের দাবিতে পথে সিআইটিইউ

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান বা এক্সগ্রেশিয়া দ্রুত প্রদানের দাবিতে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top