News Flash

  • Home
  • Uncategorized
  • এখনই টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন না শারাপোভা
Image

এখনই টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন না শারাপোভা

Maria Sharapoovaমস্কো, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : এখনই ২০২০ টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন না রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা | তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমার এখনই কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই| আমি সেসব নিয়ে ভাবছিও না| এখন আমি স্টুটগার্ট আয়োজিত প্রতিযোগিতা নিয়ে ভাবছি| ভাবছি আমার প্রত্যাবর্তন নিয়ে| টোকিওয় কী হবে, আমি ওখানে খেলব কি না, সেসব অনেক দুরের প্রশ্ন| এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনও আলোচনা করিনি আমি|
ইতিপূর্বে রাশিয়ান টেনিস ফেডারেশনের সভাপতি শামিল তারপিশেভ জানিয়েছিলেন, শারাপোভার মধ্যে এখনও ২০২০ অলিম্পিকে জয়ের ক্ষমতা রয়েছে| এরপরই তার কোটিকও অলিম্পিকে খেলা নিয়ে জল্পনা শুরু হয়| সেই জল্পনাতেই জল ঢাললেন টেনিস সুন্দরী|
তবে, আগামী ২৬ এপ্রিল স্টুটগার্টে একটি টেনিস প্রতিযোগিতায় কোর্টে ফিরবেন শারাপোভা| এই বিষয়ে তিনি বললেন, আমি যদি শারীরিকভাবে সক্ষম থাকি তাহলে নিশ্চয়ই ২০২০ টোকিও অলিম্পিকে নাম দেব| তবে আমি জানিনা, ততদিনে আমার শরীর কতটা সুস্থ থাকবে| আমার আগামীদিন কেমন হতে চলেছে, তাও আমি জানি না| ফলে এখনই এইসমস্ত বিষয়ে আলোচনা করা উচিত হবে না|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top