News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ
Image

রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলাসহ বহু মানুষ। তাদের কটাক্ষ, রাস্তার এমন বেহাল অবস্থায় চলাচল করা সম্ভব নয়, তাই সরকার যদি খাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে আর ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবে না।

জানা গেছে, সুধারামপাড়া মুক্তিকামী সংঘের সামনে রাস্তা অবরোধ করে দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করার দাবি জানান বিক্ষোভকারীরা। স্থানীয়দের অভিযোগ, সুধারাম থেকে ভূমিহীন কলোনি হয়ে লালমাটি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছিল তিন বছর আগে। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে নির্মিত কয়েকটি সাইড ওয়াল নিম্নমানের হওয়ায় তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি কোথাও কোথাও নির্মাণকাজ শেষ হওয়ার পর তা আবার ভেঙে নতুন করে কাজ করার ঘটনাও ঘটেছে, যা প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রতিবাদকারীদের মতে, প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। প্রতিদিন স্কুলপড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে কয়েকটি কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় যাতায়াতের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত রাস্তা ও কালভার্টের কাজ সম্পূর্ণ না হলে বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। প্রয়োজনে ধারাবাহিক আন্দোলন কর্মসূচিও গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা।

বর্তমানে আমবাসা পূর্ত দপ্তরের অধীনে চলা এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। তাদের একটাই দাবি, দ্রুত কাজ শেষ করে দীর্ঘদিনের জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক।

Releated Posts

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top