News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা
Image

প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:
ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক দেবরায়। সোমবার সকাল প্রায় ১১টায় বিলোনিয়ায় পৌঁছে তিনি প্রথমে যোগমায়া কালীবাড়িতে গিয়ে মায়ের পূজা-অর্চনা করেন।

পূজা শেষে তিনি বিলোনিয়া বিজেপি জেলা কার্যালয়ে যান। সেখানে দলের পক্ষ থেকে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন প্রদেশ সভাপতি। পরে প্রদেশ নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি আর্য কলোনির শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত দক্ষিণ জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দেন।

সম্মেলনে বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, মণ্ডল, জেলা ও প্রদেশস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রবল করতালি ও স্লোগানের মধ্য দিয়ে প্রদেশ সভাপতিকে স্বাগত জানানো হয়। প্রদীপ প্রজ্বলন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে মঞ্চে উপস্থিত নেতৃত্বকে বরণ করে নেন দলীয় কার্যকর্তারা।

অনুষ্ঠানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর তাঁর লক্ষ্য রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হওয়া এবং দলের সাংগঠনিক দিকনির্দেশনা কার্যকর করা। তিনি জানান, আগামী দিনে দল কোন দিশায় এগোবে, সেই বিষয়ে কার্যকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি সম্মেলন শেষে জেলার প্রতিটি মণ্ডলের নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করার কথাও জানান তিনি।

এদিনের কর্মসূচিতে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুরপরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিভিন্ন বিধায়কসহ দলের জেলা ও প্রদেশস্তরের অন্যান্য নেতৃত্ব।

দক্ষিণ জেলা কার্যকর্তা সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।

Releated Posts

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top