News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
Image

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার আগরতলার ইন্দ্রনগরস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবনে সবচেয়ে মহৎ ও নিঃস্বার্থ সেবামূলক কাজগুলির অন্যতম। মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করেই একজন রক্তদাতা ক্যান্সার আক্রান্ত রোগী, অস্ত্রোপচাররত ব্যক্তি কিংবা দুর্ঘটনায় গুরুতর আহত মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

তিনি আরও বলেন, মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে এই ধরনের রক্তদান শিবির আগামী দিনে আরও বড় ভূমিকা নেবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
দীপক মজুমদার গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে বলেন, একটি সমবায় সংস্থা শুধুমাত্র বাণিজ্যিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদানের মতো জীবনদায়ী কর্মসূচি গ্রহণ করেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ-সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

Leave a Reply

Scroll to Top