News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
Image

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় রামনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, দুই ব্যক্তি সাধুর পরিচয় দিয়ে এক যুবকের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে যুবক তাদের খোঁজ শুরু করেন। এক পর্যায়ে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় ওই দুই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর আগে একই ধরনের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top