News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের
Image

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী মানিক দাস দীর্ঘদিন ধরে বাজারে বিভিন্ন অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত ব্যবসায়ীকে অনির্দিষ্টকালের জন্য বাজার থেকে বহিষ্কার, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি অভিযোগ করা হয়, তিনি বিভিন্ন সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানির পরিবেশ সৃষ্টি করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, এসব ঘটনার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বাজারের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। এমনকি অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার কর্মসূচিও গ্রহণ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত মানিক দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top