News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু শ্রমিক ছিলেন, নিজের আত্মজীবীতে লিখেছেন দ্য গ্রেট খলি

শিশু শ্রমিক ছিলেন, নিজের আত্মজীবীতে লিখেছেন দ্য গ্রেট খলি

Great Khaliনয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : শিশু শ্রমিক ছিলেন দ্য গ্রেট খলি| অত্যন্ত গরবী পরিবারের সন্তান হওয়ায় স্কুলের আড়াই টাকা ফি দিতে না পেরে পড়া ছেড়ে ছিলেন দ্বিতীয় শ্রেণীতেই | মাত্র আট বছর বয়সে স্কুল ছেড়ে রোজ পাঁচ টাকার জন্য শিশুশ্রমিকের কাজ করতেন | নিজের আত্মজীবনীতে ছোটবেলার এই লড়াহয়ের কথা তুলে ধরেছেন দলীপ সিং রানা ওরফে খলি| তাঁর আত্মজীবনীর নাম দ্য ম্যান হু বিকেম খলি| বিনীত কে বনসলের সঙ্গে মিলে আত্মজীবনীতে তাঁর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন |
১৯৭৯ সালে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার পর স্কুলের ফি দিতে না পারায় রোজ গালমন্দ করতেন প্রধান শিক্ষক| একদিন ক্লাসে সবার সামনেই চরম অপমান করলেন ক্লাসটিচার| সহপাঠীরাও হাসাহাসি শুরু করল| সেদিনের পর আর স্কুলে যায়নি দলীপ| তার পড়াশোনা সেখানেই শেষ হয়ে যায়| দারিদ্রতার সঙ্গে বিশাল চেহারার জন্য জুটত বিদ্রুপ| এরকম পরিস্থিতিতে গ্রামে পাঁচ টাকা রোজে গাছ লাগানোর কাজ করেন| গাছ লাগানোর কাজ সহজ ছিল না| এই কাজে প্রচণ্ড শক্তি দরকার ছিল| আট বছর বয়সেই সেই শক্তি থাকায় বাবার আপত্তি সত্ত্বেও কাজে যোগ দেয় দলীপ| রোজ চার কিমি হেঁটে গিয়ে গাছ এনে গ্রামে লাগাতে হত| তারপর আবার বীজ আনতে যেতে হত| প্রথম দিনের কাজ শেষে পাঁচ টাকা পেয়ে অসম্ভব আনন্দ হয়েছিল ছোট্ট দলীপের| দ্য গ্রেট খলি হয়ে ওঠার পরেও এখনও সে কথা মনে আছে তাঁর|
শিশুশ্রমিক হিসেবে কাজ শুরু করলেও, খলির মতে, তাঁর প্রথম চাকরি সিমলার এক রেস্তোরাঁ ব্যবসায়ীর দেহরক্ষী হওয়া| থাকা, খাওয়া ছাড়াও তিনি পেতেন মাসে দেড় হাজার টাকা| এভাবে লড়াই করতে করতেই খ্যাতির শিখরে পৌঁছে যাওয়ান খলি| তিনি প্রথম ভারতীয় হিসেবে ডবলুডবলুই-তে যোগ দেন| পরিচিত হয়ে ওঠেন দ্য গ্রেট খলি নামে| ডবলুডবলুই চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন| তার লড়াইয়ের সেই কাহিনীই আছে দ্য গ্রেট খলির আত্মজীবনীতে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top