News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী
Image

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী মানুষকে সাধ্যমতো সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ মুখ্যমন্ত্রী সমীপেষুর ৬৭তম পর্বে রাজ্যের নানা প্রান্ত থেকে আগত সাহায্য প্রত্যাশী জনগণকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। আজও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে সাহায্য প্রত্যাশী মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মুখ্যমন্ত্রী সমীপেষুর আজকের পর্বে মুঙ্গিয়াকামী ব্লকের চামপ্লাই পাড়া থেকে মণিকা দেববর্মা এসেছেন তাদের পরিবারের স্থায়ী বাসস্থানের এবং কর্মসংস্থানের সমস্যা সমাধানের আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। খোয়াই মহকুমার জাম্বুরা থেকে অভিজিৎ দেব এসেছেন তার লিভারজনিত জটিল রোগের চিকিৎসা সহায়তার জন্য। তেলিয়ামুড়ার রাঙ্ঙ্খল পাড়া থেকে সুমিয়েল ও জুমলি রাখল এসেছেন তাদের সন্তানের জটিল রোগের চিকিৎসার সহায়তার জন্য। সিপাহীজলা জেলার দক্ষিণ নলছড় থেকে রত্না বিশ্বাস এসেছেন তার স্বামীর মস্তিষ্কজনিত রোগের চিকিৎসার সাহায্যের জন্য। মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসাজনিত প্রতিটি সমস্যার কথা শুনেন এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন।

এছাড়া সদর মহকুমার মধুবনের কাঁঠালতলি থেকে প্রিয়াঙ্কা শুরুদাস এসেছেন কিডনিজনিত রোগের চিকিৎসার সহায়তার জন্য, আগরতলার টাউন প্রতাপগড় থেকে শান্তনু সিনহা এসেছেন তার ছেলের চিকিৎসার সাহায্যের আর্জি নিয়ে। আগরতলার বড়দোয়ালি থেকে এসেছেন শ্যামল চক্রবর্তী তার চিকিৎসার সহায়তা ও আর্থিক সাহায্যের আবেদন নিয়ে, আগরতলার টাউন প্রতাপগড় থেকে দিলীপ কুমার সরকার এসেছেন তার ছেলের মস্তিষ্কজনিত রোগের অপারেশনের সহায়তার জন্য, প্রতাপগড় থেকে আর্থিকভাবে দুর্বল ঊষা ঋষিদাস এসেছেন তার স্বামীর চিকিৎসার সহায়তার জন্য এবং তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দেব এসেছেন তার ছেলের জটিল রোগের চিকিৎসার সহায়তার জন্য। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ঊনকোটি জেলার উজান ধনপুর থেকে এসেছেন কল্লোল ব্রহ্মচারী তার জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।

আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026

জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top