News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির স্থায়িত্ব ও সরকারি তত্ত্বাবধানে আইসিটি শিক্ষা পরিচালনার দাবিতে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের
Image

চাকরির স্থায়িত্ব ও সরকারি তত্ত্বাবধানে আইসিটি শিক্ষা পরিচালনার দাবিতে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের

আগরতলা, ৮ জুন : চাকরির স্থায়িত্ব এবং আইসিটি শিক্ষাকে সরাসরি সরকারি তত্ত্বাবধানে পরিচালনার দাবিতে আন্দোলনে নামলেন স্কুল কম্পিউটার শিক্ষকরা। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ-এর উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের সহযোগিতায় আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষা ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা কল্পনা করা যায় না। ডিজিটাল ইন্ডিয়া এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে বিদ্যালয় স্তরে আইসিটি শিক্ষার আরও প্রসার ও উন্নয়ন জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রকল্পে কর্মরত প্রশিক্ষকরা কম পারিশ্রমিক, চাকরির অনিশ্চয়তা এবং আউটসোর্সিং ব্যবস্থার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে দুটি প্রধান দাবি উত্থাপন করা হয়। প্রথমত, রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে পরীক্ষার নম্বরকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনার পরিবর্তে সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে সরাসরি আইসিটি শিক্ষা প্রকল্প পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ ডিজিটাল প্রজন্ম গড়ে তুলতে হলে প্রশিক্ষকদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য তারা রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top