News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগরে ৬১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
Image

রাজনগরে ৬১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৬ জুন: মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল পি আর বাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬১ কেজি শুকনো গাঁজা সহ একটি মারুতি ইকো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাজনগর সঙ্গতিপাড়া প্রধান সড়কে পি আর বাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে পুলিশ, ডিএসপি, বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক দলের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। অভিযানের সময় টিআর০৭এইচ০৬৬৮ নম্বরের একটি মারুতি ইকো গাড়ি আটক করা হয়।

গাড়িটি তল্লাশি করে পুলিশ প্রায় ৬০.৬৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাড়ি ও উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়।

পি আর বাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে হেতালিয়া এলাকা থেকে একটি ইকো গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা রাজনগরের নিহারনগর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার থালাবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বমণি ত্রিপুরা ও অমিত ত্রিপুরা। এ ঘটনায় পি আর বাড়ি থানায় ১৫/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে পুলিশ। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top