News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট নগদ ৪.৬০ লক্ষ টাকা
Image

বৃদ্ধের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট নগদ ৪.৬০ লক্ষ টাকা

আগরতলা, ৬ জুন: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকার রামঠাকুর আশ্রমের নিকটে এক বৃদ্ধের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরের দল বাড়ির তালা ভেঙে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ।

জানা গেছে, ওই এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দাসের দুই ছেলে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকেন। প্রায় এক সপ্তাহ আগে তিনিও মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগেই চোরের দল বাড়িতে হানা দেয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে বাড়ির দরজা খোলা থাকার খবর পেয়ে শুক্রবার রাতে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসেন চিত্তরঞ্জন দাস। বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এরপরই তিনি কমলপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে দেখা যায়, বাড়ির দুটি লকারের তালা ভাঙা হয়েছে। চিত্তরঞ্জন দাস জানান, একটি লকারে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য লকারে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার রাখা ছিল। চোরের দল দুটি লকার ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন দাসের এক ছেলে সম্প্রতি একটি বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা তুলেছিলেন। সেই অর্থের মধ্যে ৪০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাইরে গেলেও বাকি ৪ লক্ষ ৬০ হাজার টাকা বাড়ির লকারে রাখা ছিল। ঘটনার পর সর্বস্ব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধ চিত্তরঞ্জন দাস ও তাঁর পরিবারের সদস্যরা। এদিকে স্থানীয়দের অভিযোগ, ফুলছড়ি বাজার সংলগ্ন রামঠাকুর আশ্রম এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও স্থায়ীভাবে চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

যাত্রাপুর থানা এলাকায় একদিনে দুই অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

কাঠালিয়া, ৬ জুন: যাত্রাপুর থানা এলাকায় পৃথক দুটি স্থানে একদিনে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িলকার আকস্মিক হানা, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক

তেলিয়ামুড়া, ৬ জুন: দীর্ঘদিন ধরে নানা অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শনিবার আকস্মিক পরিদর্শনে যান তেলিয়ামুড়ার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেল ত্রিপুরার পঞ্চায়েতগুলি : মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ৬ জুন: গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরে ত্রিপুরার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

ভাতার দাবি করায় কাউন্সিলরের বিরুদ্ধে অপমান ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষোভে অসহায় বৃদ্ধা

আগরতলা, ৬ জুন: আগরতলা পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের লঙ্কামুড়া এলাকায় এক অসহায় বৃদ্ধাকে ঘিরে মানবিকতার প্রশ্ন উঠেছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

গ্রামাঞ্চলে বর্জ্য সংগ্রহে বৈদ্যুতিক যান, পরিবেশবান্ধব উদ্যোগে কল্যাণপুর

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কল্যাণপুর ব্লকে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী ও পরিবেশবান্ধব করতে এক গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

খোয়াইয়ে এনডিপিএস মামলায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ৬ জুন : এনডিপিএস আইনের একটি মামলায় খোয়াই জেলার বিশেষ আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

লোকভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: নবীন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু।…

ByByReshmi Debnath Jun 5, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য ত্যাগ

আগরতলা, ৫ জুন:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফর শেষে আজ বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার ও আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন:  রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার প্রকল্প এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির…

ByByReshmi Debnath Jun 5, 2026

Leave a Reply

Scroll to Top