News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ওষুধ ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ মেডিক্যাল স্টোর মালিক
Image

ধর্মনগরে ওষুধ ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ মেডিক্যাল স্টোর মালিক

ধর্মনগর, ৫ জুন:  উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক ওষুধ ব্যবসায়ীকে ঘিরে তীব্র বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি মেডিক্যাল স্টোরের মালিক দেবার্য ভৌমিক অভিযোগ করেছেন, গ্রাহকদের স্বার্থে ওষুধে বিশেষ ছাড় দেওয়ার কারণে কিছু অসাধু মহল ও ব্যবসায়ী সংগঠনের সদস্যরা তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করছে এবং ব্যবসা বন্ধ করার হুমকি দিচ্ছে।

ধর্মনগর মহকুমা শাসকের কাছে দাখিল করা এক লিখিত আবেদনে তিনি দাবি করেন, দীর্ঘ ১৪ বছর ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও সম্প্রতি গ্রাহকদের অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়াকে কেন্দ্র করে একাংশের রোষের মুখে পড়তে হয়েছে। অভিযোগ, ধর্মনগর ড্রাগ অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে কুৎসা রটনা, অশালীন মন্তব্য এবং সংগঠিতভাবে মানসিক চাপ সৃষ্টি করে চলেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য একটি বিশেষ সভায় তাঁকে লক্ষ্য করে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ষড়যন্ত্র করা হতে পারে। এমনকি অন্যান্য ওষুধ বিক্রেতাদেরও তাঁর বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলা হয়েছে।
পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে দাবি করে দেবার্য ভৌমিক প্রশাসনের কাছে প্রাণ ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। তাঁর আশঙ্কা, যে কোনও সময় তাঁর উপর সুনির্দিষ্ট আঘাত বা ব্যবসায়িক ক্ষতি সাধনের চেষ্টা হতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের ওষুধ ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট মহলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা কী হয়, সেদিকেই এখন নজর স্থানীয় মহলের।

Releated Posts

চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে ধর্মনগরে সিআইটিইউ -র উদ্যোগে রক্তদান শিবির

ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর…

ByByReshmi Debnath Sep 6, 2026

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top