News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে অভিযান, ৪ হাজার কেজি রেশন চাল উদ্ধার; তদন্তে প্রশাসন
Image

আনন্দনগরে অভিযান, ৪ হাজার কেজি রেশন চাল উদ্ধার; তদন্তে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সদর মহকুমার আনন্দনগর ৯ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেশন চাল উদ্ধার করেছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে একটি বাড়ি থেকে ৮০ বস্তায় মোট ৪ হাজার কেজি রেশন চাল উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমারের কাছে একটি গোপন তথ্য পৌঁছায় যে আনন্দনগর এলাকার বাসিন্দা সজল দাসের বাড়িতে বিপুল পরিমাণ রেশন চাল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। এরপর বিষয়টি সদর মহকুমা শাসক মানিকলাল দাসকে জানানো হলে তাঁর নির্দেশে মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন ডিসিএম সঞ্জিত দেববর্মা, খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং শ্রীনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির একাধিক ঘর থেকে ৮০ বস্তা রেশন চাল উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন বাড়ির মালিক সজল দাস উপস্থিত ছিলেন না। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, চালগুলো আগরতলার মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে আনা হয়েছিল।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ রেশন চাল দেখে খাদ্য দপ্তরের আধিকারিকরাও বিস্ময় প্রকাশ করেন। পরে চালগুলো বাজেয়াপ্ত করে এডিনগরস্থিত সরকারি খাদ্য গুদামে পাঠিয়ে দেওয়া হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসিএম সঞ্জিত দেববর্মা জানান, কীভাবে এবং কোথা থেকে এই রেশন চাল সংগ্রহ করে মজুদ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে রেশন সামগ্রী মজুদ রাখার অভিযোগে সজল দাসের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া চালের প্রকৃত উৎস এবং এর সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। তদন্তের পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে ধর্মনগরে সিআইটিইউ -র উদ্যোগে রক্তদান শিবির

ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর…

ByByReshmi Debnath Sep 6, 2026

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top