News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের অভিযুক্তকে ভোটে লড়ার টিকিট, বসপাকে চিঠি দিল বিজেপি
Image

খুনের অভিযুক্তকে ভোটে লড়ার টিকিট, বসপাকে চিঠি দিল বিজেপি

UPলখনউ, ২৮ জানুয়ারি (হি.স.) : খুনে অভিযুত্ত্ কে ভোটে লড়ার টিকিট দেওয়ার জন্য বহুজন সমাজ পার্টি (বসপা)-র নেত্রী মায়াবতীকে আইনি নোটিস পাঠাল বিজেপি| ২০০৯ সালে মান্না সিং নামে এক স্থানীয় কন্ট্রাক্টরকে খুনের অভিযোগ ওঠে মুখতার আনসারির বিরুদ্ধে| এই মুখতার আনসারি,তার ভাই এবং ছেলেকে ভোটে লড়ার টিকিট দিয়েছে বসবা| ওই খুনের সাক্ষী ছিলেন বিজেপি নেতা অশোক সিং| তিনিই বহুজন সমাজ পার্টির প্রধানকে নোটিস পাঠিয়েছেন| ৩০ তারিখ মায়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করবেন তিনি|
২৬ জানুয়ারি মায়াবতী ঘোষণা করেন, মৌ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বে প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি| ১৯৯৬ সালে এই মৌ আসনেই জিতেছিল সে| মায়ার যুক্তি, আনসারির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয়নি| তাই তাকে দলে ফেরানো হল| আনসারির ছেলে আব্বাস, ভাই সিগবাতুল্লাও বসপায় যোগ দেন| তাঁরা ঘোসি এবং মহম্মদাবাদ আসন থেকে বিধানসভা ভোটে লড়বেন| কৃষ্ণানন্দ রায়ের খুনের মূল অভিযুক্ত আনসারি আপাতত লখনউ জেলে| মান্না সিংয়ের খুনের সাক্ষী রাম সিং মৌর‌্যকে খুনের অভিযোগে ২০১০ সালে গ্রেফতার হয়েছিল সে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top