News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া বেতন ও চাকরির নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ রেগা কর্মীরা
Image

বকেয়া বেতন ও চাকরির নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ রেগা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: দীর্ঘদিন ধরে বেতন প্রদানে অনিয়ম, চাকরির অনিশ্চয়তা এবং বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনের দ্বারস্থ হলেন মনরেগা প্রকল্পের কর্মীরা। বুধবার ঊনকোটি ও খোয়াই জেলায় পৃথকভাবে ডেপুটেশন কর্মসূচি পালন করেন রেগা কর্মচারীরা।

ঊনকোটি জেলায় অল ত্রিপুরা এমজিএনআরইজিএ এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক মেঘা জৈনের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের নেতা রঞ্জিত হোম জানান, কর্মীদের নিয়মিতকরণ, সময়মতো বেতন প্রদান, বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট চালু এবং অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, মনরেগা কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তা ও আর্থিক সমস্যার মধ্যে কাজ করে যাচ্ছেন। জেলা শাসক তাঁদের দাবিগুলি মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, বুধবার দুপুরে খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্যের কাছেও ডেপুটেশন প্রদান করেন জেলার রেগা কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রায়ই বেতন ও ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে, ফলে কর্মীদের পরিবার চালাতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
কর্মীদের দাবি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করলেও নিয়মিত বেতন পাচ্ছেন না তাঁরা। সময়মতো বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের ন্যায্য দাবিগুলি দ্রুত মেটানোর আহ্বান জানান তাঁরা।

রেগা কর্মীদের মতে, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হতে পারেন তাঁরা। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top