News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন
Image

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন। ২০২০ সালে গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের পাশে প্রায় ১২ কানি জমিতে ১১ জাতের প্রায় ৭৫০টি আমগাছ রোপণ করেন তিনি। ২০২৩ সাল থেকে বাগানে ফলন শুরু হয়। বর্তমানে বছরে ১৫ থেকে ২০ লক্ষ টাকার আম বিক্রি হচ্ছে বলে জানান তিনি। বাগান তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। বাগানে নিয়মিত চারজন শ্রমিক কাজ করেন।

তবে শুষ্ক মৌসুমে পানির সংকট বড় সমস্যা বলে উল্লেখ করে তিনি জল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণে সরকারের সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার বাগান পরিদর্শনে এসে মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্র কুমার রিয়াং জানান, গন্ডাছড়ায় প্রায় ২০০ জন আমচাষি ২৪২ হেক্টর জমিতে চাষ করছেন। তিনি বলেন, এ বছর আমের ফলন ভালো হয়েছে এবং চাষিরা বেশি লাভবান হবেন। পাশাপাশি তপন জ্যোতির বাগানের পাশে জল সংরক্ষণের জন্য বাঁধ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top