News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্ণেয়াস্ত্রের রমরমা চোরাচালান রাজ্যে, চুড়াইবাড়িতে পিস্তলসহ নেশাসামগ্রী উদ্ধার

আগ্ণেয়াস্ত্রের রমরমা চোরাচালান রাজ্যে, চুড়াইবাড়িতে পিস্তলসহ নেশাসামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারী৷৷ চুড়াইবাড়ি থানার নব্য  আসা ওসি বিজয় সেনের  এক বড়সড় সাফল্য৷ ওসির

উদ্ধার করা পিস্তল ও নেশা সামগ্রী৷ চুড়াইবাড়ি থানায় তোলা নিজস্ব ছবি৷
উদ্ধার করা পিস্তল ও নেশা সামগ্রী৷ চুড়াইবাড়ি থানায় তোলা নিজস্ব ছবি৷

নেতৃত্বে চুড়াইবাড়ি এলাকায় এক অভিযান চালিয়ে একটি ৯ এম এম পিস্তল এবং ৪৮০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ গতকাল মাঝরাতে চুড়াইবাড়ি থানা এলাকা থেকে চুড়াইবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে একটি ৯এমএম পিস্তল সহ ৪৮০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ  উদ্ধার করতে সক্ষম হয়৷ পুলিশ সূত্রে জানা যায়,  চুড়াইবাড়ি থানাধীন আফতাব আলি নামের এক ব্যক্তির বাড়ি থেকে গোপন সূত্রের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি বিজয় সেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এগুলি উদ্ধার করতে সক্ষম হন৷  এই অভিযানের সময় ওসির সাথে ছিলেন ধর্মনগর মহকুমার এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী,  চুড়াইবাড়ি থানার এস আই কমলেন্দু ধর, জ্যোতিষ চন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ যদিও কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ উদ্ধার হওয়া নেশাজাতীয় কফ সিরাপের বাজার মূল্য  দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন থানার ওসি বিজয় সেন৷ তিনি আরো জানান পিস্তলের সাথে কোন গুলি পাওয়া যায়নি৷ এই মর্মে চুড়াইবাড়ি থানার পুলিশ একটি মামলা রুজু করেছে৷ যার নম্বর ০২/২০১৭, ইউএস-২৫ আর্ম এক্ট৷ এই খবর চাউর হতেই গোটা চুড়াইবাড়ি এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে৷ প্রসঙ্গত, রাজ্যে আগ্ণেয়াস্ত্রের ব্যাপক চোরাচালান হচ্ছে বলে একটি সূত্রে জানা গিয়েছে৷ বহিঃরাজ্য থেকে তা আনা হচ্ছে৷  স্থানীয় কিছু চোরাচালনকারীর সাথে বহিঃরাজ্যের এজেন্টদের যোগাযোগ রয়েছে৷ তাদের হাত ধরেই রাজ্যে আনা হচ্ছে আগ্ণেয়াস্ত্র৷ পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য স্থানে তা চালান করে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷  প্রসঙ্গত, রাজ্যে বেআইনী আগ্ণেয়াস্ত্রের মজুত ঘিরে জনমনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিন আগ্ণেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত কোন ক্লু পায়নি পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top