News Flash

  • Home
  • Uncategorized
  • জবরদখল থাকলে উচ্ছেদ অভিযান চলবে মন্দির-মসজিদ-গিৰ্জায়ও : বিজেপি
Image

জবরদখল থাকলে উচ্ছেদ অভিযান চলবে মন্দির-মসজিদ-গিৰ্জায়ও : বিজেপি

BJPগুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : যে কোনও ধৰ্মীয় প্রতিষ্ঠান, তা মন্দিরই হোক কিংবা মসজিদ অথবা গিৰ্জা হোক, জবরদখল থাকলে সেগুলোতেও উচ্ছেদ অভিযান চলবে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল রাজ্যের জবরদখলকৃত ভূমিকে বেদখলমুক্ত করতে যে বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ করেছেন তা অসম প্রদেশ বিজেপি স্বাগত জানাচ্ছে। জবরদখল করার ক্ষেত্ৰে কোনও ধরনের আপস করা হবে না। তবে একে কেন্দ্র করে কেউ যদি ধৰ্মের ধুঁয়ো তুলে রাজনীতি করে, তাও বিজেপি সহ্য করবে না। সাফ জানিয়ে দিয়েছেন অসম প্রদেশ বিজেপি-র দুই মুখপাত্ৰ রূপম গোস্বামী ও সুভাষ দত্ত। আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে দলের দুই মুখপাত্ৰ আরও বলেন, উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে এ লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। তাছাড়া রাজ্যের জবরদখলীকৃত ভূমিগুলিকে মুক্ত করারও প্রতিজ্ঞা করেছিল বিজেপি। তাই সর্বানন্দ নেতৃত্বাধীন জোট সরকার রাজ্যের মানুষের কাছে এ ব্যাপারে প্ৰতিশ্ৰুতিবদ্ধ বলে জানান তাঁরা। আসন্ন পঞ্চায়েত নিৰ্বাচনে দল এককভাবে প্ৰতিদ্বন্দ্বিতা করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারেও তথ্য তুলে ধরেছেন দুই মুখপাত্র। আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প জনতা সকাশে নিয়ে যাওয়া এবং প্ৰকৃত সুবিধাভোগীরা যাতে কোন অনিয়ম, দুৰ্নীতি ও ভ্ৰষ্টাচারের সন্মুখীন না হন সে ব্যাপারে দলের টিকিটে নির্বাচিত প্ৰত্যেক বিধায়ক, নেতা, কার্যকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস যে নির্দেশ দিয়েছেন সে সব বিষয়েও খোলসা করেছেন রূপম-সুভাষ। তছাড়া রাজ্য থেকে দুৰ্নীতি নিৰ্মূল করতে সৰ্বানন্দ সরকার গৃহীত কড়া অবস্থানকে প্রদেশ বিজেপি স্বাগত জানাচ্ছে বলে জানান তাঁরা। কেবল তা-ই নয়, রাজ্যকে বিদেশীমুক্ত, দুৰ্নীতিমুক্ত, সন্ত্ৰাসবাদমুক্ত ও দূষণমুক্ত সবুজ অসম গড়ার লক্ষ্যে রাজ্য সরকার দায়বদ্ধতা এবং নির্বাচনী প্ৰতিশ্ৰুতি অনুযায়ী যে এগিয়ে চলেছে তারও প্রশংসা করেছেন দুই মুখপাত্র।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top