News Flash

  • Home
  • Uncategorized
  • এ যুগের হিটলারদের উত্থানে সতর্কবার্তা পোপ ফ্রান্সিসের
Image

এ যুগের হিটলারদের উত্থানে সতর্কবার্তা পোপ ফ্রান্সিসের

POPE FRANCISভার্টিকান সিটি ২৩ জানুয়ারি (হি.স.) : মার্কিন মুলুকের রাজনীতিতে পালাবদলে এক সতর্কবার্তা দিলেন পোপ ফ্রান্সিস| তিনি জানালেন, এ যুগেও হিটলারদের উত্থান যাতে না হয় সে ব্যাপারে সতর্ক হতে হবে|
মার্কিন প্রশাসনের ভার ট্রাম্পের উপর আসায়, এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল| ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ জারি মার্কিন মুলুকে| তবে সরাসরি ট্রাম্পকে বিঁধে কোনও কথা বলেননি পোপ ফ্লান্সিস| বরং এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে জানান, এখনও তা বিচারের সময় আসেনি| কিন্তু পাশাপাশি সারা বিশ্বের বিশেষত ইউরোপের একটি প্রবণতাকে তিনি চিহ্নিত করেন|
এক শ্রেণির নেতার উত্থানে যে আবার হিটলারের জমানা ফিরতে পারে এমনটাই আশঙ্কা করেছেন পোপ ফ্রান্সিস| যুক্তিহীন জনপ্রিয়তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে এমনটাই মত তাঁর| তা ব্যাখ্যা করতেই গিয়েই ১৯৩৩-এর জার্মানির ইতিহাস ও হিটলারের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি| তাঁর মতে, কোনও একটা সংকট যখন আসে তখন সাধারণ মানুষের মনে ভয় ঘিরে ধরে| সেখান থেকে বেরতে কোনও একটি পরিচিতিকে আশ্রয় করতে চায় মানুষ| কোনও একজন নেতা এসে তাঁদের চাওয়া পাওয়া মিটিয়ে দেবে| ঠিক সেই প্রেক্ষিতেও কোনও এক নেতা জনপ্রিয়তা লাভ করেন| কিন্তু সঠিক পরিচিতির বদলে, অন্য একটি পরিচিতি তিনি মানুষকে দিয়ে দেন| জনপ্রিয়তার হাওয়া তখন বাকি যুক্তিদের উড়িয়ে দেয়| এই পরিবেশই এমন নেতার জন্ম দেয়, যার পরিণতি ইউরোপের ইতিহাস চাক্ষুষ করেছে হিটলারের মাধ্যমে| আর তাই এই ধরনের উত্থান নিয়ে মানুষকে সতর্ক থাকতে হবে বলেই বার্তা দিলেন তিনি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top