News Flash

  • Home
  • Uncategorized
  • সপা-কংগ্রেস জোটের কৃতিত্ব প্রিয়াঙ্কার, মানছেন আহমেদ-আজাদরা
Image

সপা-কংগ্রেস জোটের কৃতিত্ব প্রিয়াঙ্কার, মানছেন আহমেদ-আজাদরা

Priyanka Gandhiদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের কৃতিত্ব দলের সভাপতি সোনিতা তনয়া প্রিয়াঙ্কা গান্ধীকে দিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব| বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা দলের উত্তরপ্রদেশ ইন-চার্জ আহমেদ প্যাটেল ও গুলাম নবি আজা়দও প্রিয়াঙ্কার কৃতিত্বের জোট নিয়ে প্রিয়াঙ্কা হস্তক্ষেপ করার পরই যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন তাঁরা|
গতকাল লখনউয়ের একটি হোটেলে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা হয়| সিদ্ধান্ত নেওয়া হয় সমাজবাদী পার্টি ২৯৮ ও কংগ্রেস ১০৫টি আসনে লড়াই করবে| প্রিয়াঙ্কা গান্ধীর হস্তক্ষেপের পর দুই দলের অাসন রফা নিয়ে সমাধান সূত্র বেরোয় বলে এক প্রবীণ কংগ্রেস নেতাও সেই কথা স্বীকার করে নিয়েছেন|
এদিকে সোমবার সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধী ও অখিলেশ যাদব একসঙ্গে ১৪টি জনসভা করবেন| সাত দফার নির্বাচনে মোট ২টি করে জনসভায় অংশ নেবেন রাহুল ও অখিলেশ| পাশাপাশি আগামীকাল থেকে প্রচার শুরু করছেন অখিলেশ| সুলতানপুর থেকে প্রচার শুরু করবেন তিনি| প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ভোট শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ মার্চ|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top