News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ
Image

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও “ এবি (অনুপস্থিত)” উল্লেখ করার অভিযোগ তুলে বৃহস্পতিবার ধর্মনগর কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ধর্মনগর কলেজ শাখা।

এদিন কলেজ প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির ধর্মনগর নগর শাখার জেলা সংযোজক অনিকেত দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং বহু ছাত্রছাত্রী।
প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা আর কতদিন চলবে?”,  এবং “পরীক্ষা দিয়েও অনুপস্থিত কেন?”। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।

এবিভিপির অভিযোগ, দীর্ঘদিন ধরে পরীক্ষার ফল প্রকাশে গাফিলতি ও নম্বর সংক্রান্ত বিভ্রান্তির কারণে বহু ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে যারা পরীক্ষা দিয়েও অনুপস্থিত দেখানো হয়েছে অথবা ব্যাক ক্লিয়ার করার পরও পুনরায় ব্যাক দেখানো হয়েছে, তারা মানসিক চাপে ভুগছেন বলে দাবি সংগঠনের।

প্রতিবাদের অংশ হিসেবে এদিন এবিভিপির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। একই সঙ্গে ছাত্রছাত্রীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানানো হয়।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top