News Flash

  • Home
  • Uncategorized
  • হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কায় তদন্তে এনআইএয়ের দল
Image

হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কায় তদন্তে এনআইএয়ের দল

NIAবিজয়ানাগরাম, ২৩ জানুয়ারি (হি.স.) : হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা করছে রেলমন্ত্রক| রেলমন্ত্রকের এই আশঙ্কা সত্যি নাকি হীরাখণ্ড এক্সপ্রেসের লাইনচু্যত হওয়া নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র দল|
শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কুনেরু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে জগদলপুর থেকে ভুবনেশ্বরগামী হীরাখণ্ড এক্সপ্রেস| লাইনচু্যত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনসহ আটটি কামরা| এই ঘটনায় এখন পর‌্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন| দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে দেখা যায় লাইনে ফাটলের জন্যই ট্রেনটি লাইনচু্যত হয়ে যায়| এই ফাটলের কারণ হিসেবে অন্তর্ঘাতের সম্ভাবনার কথা রবিবারই জানিয়েছিল রেলমন্ত্রক| রেলের তরফে অনিল সাক্সেনা জানিয়েছেন, লাইন পরীক্ষা করে অস্বাভাবিক কিছু নজরে এলে ঘটনার তদন্ত করা হবে| সোমবার তদন্তের জন্য ঘটনাস্থল খতিয়ে দেখতে পৌঁছল এনআইএয়ের দল|
গত তিনমাসে তিনটি রেল দুর্ঘটনা ঘটেছে| সবকটি ক্ষেত্রেই কারণ ট্রেনের লাইনচু্যত হওয়া| এর আগে কানপুর রেল দুর্ঘটনার তদন্তের সময় দেখা গিয়েছিল, ট্র‌্যাক থেকে উধাও হয়ে যায় ফিস প্লেট এবং ইলাস্টিক ক্লিপ| এরপর শুক্রবার রাতে লাইনচু্যত হয়ে রানিক্ষেত এক্সপ্রেস| তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বড়সড় রেল দুর্ঘটনা| একের পর এক ট্রেনের লাইনচু্যত হওয়ার ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাতেই বেশি জোর দিচ্ছে রেলমন্ত্রক|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top