News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয়ানাগরামে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১
Image

বিজয়ানাগরামে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

accidentবিজয়ানাগরাম, ২৩ জানুয়ারি (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিজয়ানাগরামে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১| এই ঘটনার নেপথ্যে জঙ্গিযোগ রয়েছে কিনা, খতিয়ে দেখতে হায়দরাবাদ থেকে এনআইএ ঘটনাস্থলে পেঁৗছেছে| সিআইডির একটি দলও তদন্ত করবে| এর আগে কানপুর ট্রেন দুর্ঘটনায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলে জানায় বিহার পুলিশ| তাই এই দুর্ঘটনাতেও জঙ্গিযোগ উড়িয়ে দেওয় যাচ্ছে না| অন্ধ্র-ওড়িশা সীমান্তে এই দুর্ঘটনার পেছনে মাওবাদীদের হাতও থাকতে পারে বলে কেউ কেউ মনে করছে| যদিও ওড়িশা পুলিশ এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে| শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কুনের স্টেশনের কাছে লাইনচু্যত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসের ৯টি কামরা| ওড়িশার রায়গড় থেকে ঘটনাস্থলের দূরত্ব ২৪ কিলোমিটার| ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল| জখম হন ৬৮ জন| আহতদের অন্ধ্র এবং ওড়িশার হাসপাতালে ভর্তি করানো হয়েছে| অন্ধ্র সরকার মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা  আর ভারতীয় রেল মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top