News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
Image

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় কোটা, র‍্যাগ ইনজেকশন, নেশাজাতীয় ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর একাংশের দাবি, এলাকায় এমন এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

উল্লেখ্য, রাজ্য সরকার বারবার “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে আসছে। কিন্তু বিশালগড় এলাকায় একের পর এক আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, অতীতেও এলাকায় পুলিশের গাড়ি ছিনতাই, চুরি এবং প্রকাশ্যে দুষ্কৃতী কার্যকলাপের মতো একাধিক ঘটনা ঘটেছে। এবার প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ সামনে আসায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

এদিকে, কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধেও অবৈধ কারবারে মদতের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হোক।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top