News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নকল পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, মেলাঘরে হাতে নাতে ধৃত যুবক
Image

নকল পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, মেলাঘরে হাতে নাতে ধৃত যুবক

মেলাঘর, ১২ মে: সিপাহিজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত তৈবান্দাল চন্ডীবান এলাকায় নকল পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ল এক অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম রবীন্দ্র ত্রিপুরা ওরফে দেব কুমার ত্রিপুরা। সে তৈবান্দাল শুকনাছড়া বেলবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, মোহনভোগ ও চুন্দল এলাকার কয়েকজন যুবক চন্ডীবান লেক ঘুরে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি নির্জন রাবার বাগান এলাকায় রবীন্দ্র ত্রিপুরা ও তার আরও চার সহযোগী তাদের পথ আটকায়। অভিযোগ, অভিযুক্ত রবীন্দ্র একটি পিস্তল বের করে যুবকদের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তবে পিস্তল দেখে ভয় না পেয়ে সাহসিকতার পরিচয় দেন ওই যুবকরা। তারা অভিযুক্তদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে রবীন্দ্রর চার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় যুবকরা রবীন্দ্র ত্রিপুরাকে পাকড়াও করেন।
খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল। যদিও পুলিশি তদন্তে জানা যায়, সেটি আসলে একটি নকল বা খেলনা পিস্তল। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যেই এটি ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ধৃত রবীন্দ্র ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করে পলাতক চার সহযোগীর খোঁজে তল্লাশি শুরু করেছে মেলাঘর থানার পুলিশ। এদিকে, প্রকাশ্য দিবালোকে পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তৈবান্দাল ও চন্ডীবান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Releated Posts

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top