News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বামুটিয়া, বিএমএস অফিসে ঝুলল তালা
Image

দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বামুটিয়া, বিএমএস অফিসে ঝুলল তালা

আগরতলা, ৯ মে : বামুটিয়ায় ফের উত্তেজনা ছড়াল বিএমএস অটো রিক্সা ব্লক শাখাকে কেন্দ্র করে। গাড়ির লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন এক অটো চালক। ঘটনার জেরে পরে বিএমএস অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ অটো চালকরা।

জানা গিয়েছে, শনিবার বামুটিয়া এলাকায় অটোর লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, প্রণব বণিক নামে এক অটো চালকের উপর সুদীপ্ত দাস নামে অপর এক অটো চালক হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন প্রণব বণিক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিএমএস অটো রিক্সা ব্লক শাখায় কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এদিনের সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ অটো চালকরা বিএমএস অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কালী বাজার এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, গোটা ঘটনায় বামুটিয়া ফাঁড়ির ওসি প্রীতম চাকমা-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বামুটিয়া এলাকায় অটো শ্রমিকদের মধ্যে বিরোধ ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এদিনের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। আহত অটো শ্রমিক প্রণব বণিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top