News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আধুনিক ভেন্ডিং জোন গড়ে তুলতে উদ্যোগ, তেলিয়ামুড়ায় নতুন আশার সঞ্চার
Image

আধুনিক ভেন্ডিং জোন গড়ে তুলতে উদ্যোগ, তেলিয়ামুড়ায় নতুন আশার সঞ্চার

আগরতলা, ৯ মে : তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্গত দুটি ভেন্ডিং জোনকে আধুনিক ও সর্বসুবিধাসম্পন্ন বাজার এলাকায় রূপান্তর করার উদ্যোগকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা আরবান উন্নয়ন দপ্তরের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তেলিয়ামুড়ায় এসে ভেন্ডিং জোন দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার সহ অন্যান্য আধিকারিকরা।

প্রতিনিধি দল ভেন্ডিং জোনগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং আধুনিকীকরণের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, প্রকল্পের আওতায় উন্নত অবকাঠামো নির্মাণের পাশাপাশি সুপেয় পানীয় জলের ব্যবস্থা, আধুনিক শৌচাগার, পর্যাপ্ত আলোকসজ্জা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে। একই সঙ্গে ক্রেতাদের জন্যও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিন চেয়ারম্যান রুপক সরকার বলেন, “আমাদের একটাই লক্ষ্য — ‘এক তেলিয়ামুড়া, শ্রেষ্ঠ তেলিয়ামুড়া’ গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই পুরপরিষদ ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই আধুনিক ভেন্ডিং জোন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয়, সমগ্র তেলিয়ামুড়ার উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুর্গোৎসবের আগেই আধুনিক ভেন্ডিং জোন ব্যবসায়ী ভাই-বোনদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চেয়ারম্যানের বক্তব্য, দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয়া বিধায়িকার নেতৃত্বে তেলিয়ামুড়াকে আরও আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে পুরপরিষদ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক ও সুশৃঙ্খল ভেন্ডিং জোন গড়ে উঠলে ব্যবসার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি সাধারণ মানুষের কাছেও বাজার এলাকা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

সব মিলিয়ে, তেলিয়ামুড়ার উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে স্থানীয় মহল।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top