News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ কংগ্রেসের ‘জন বেদনা’ ২৫শে
Image

প্রদেশ কংগ্রেসের ‘জন বেদনা’ ২৫শে

congনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের ফলে গোটা দেশে আর্থিক অবস্থা যেভাবে বিপর্য্যস্ত হয়ে উঠেছে এবং জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন তারই প্রতিবাদে এআইসিসি’র সর্বভারতীয় কর্মসূচী হিসেবে রাজ্যেও প্রদেশ কংগ্রেস ‘জন বেদনা’ কর্মসূচী পালন করবে৷ স্থানীয় যক্ষা নিবারণী হলে এই কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি জানান, ঐদিন ‘জন বেদনা’ কর্মসূচীতে দলের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে৷ শ্রীসিনহা খাদির ক্যালেন্ডার সহ বিভিন্ন স্থানে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদির ছবি লাগানোর তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি জানান, মোদি সরকারের এই উদ্যোগের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস খাদি ভবন ঘেরাও করবে৷ সেই সঙ্গে নানা কর্মসূচী গ্রহণ করবে দল৷ রোজভ্যালী সহ অন্যান্য চিটফান্ড ইস্যুতেও সুর চড়ালেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে৷ এরাজ্যে রোজভ্যালীর তদন্তে সিবিআই আসছে না কেন৷ সেজন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ জনগণের কষ্টার্জিত টাকা চিটফান্ডে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী উৎসাহ দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন৷ তাই পশ্চিমবঙ্গে যদি মন্ত্রীরা গ্রেপ্তার হতে পারে তাহলে ত্রিপুরায় হবে না কেন৷ তাই চিটফান্ড ইস্যুতেও আগামীদিনে প্রদেশ কংগ্রেস আন্দোলন আরও জোরদার করবে বলে জানান বীরজিৎ সিনহা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top