News Flash

  • Home
  • Uncategorized
  • ৭০ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে হত্যা, পূর্ব শিবনগরে চাঞ্চল্য
Image

৭০ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে হত্যা, পূর্ব শিবনগরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ ফের রাজধানী আগরতলায় এক বৃদ্ধা খুন হয়েছেন৷ একাকী ঐ মহিলাকে খুন

পূর্ব শিবনগরে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে৷ (ইনসেটে বৃদ্ধার মৃতদেহ)৷ শনিবার তোলা ছবি নিজস্ব৷
পূর্ব শিবনগরে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে৷ (ইনসেটে বৃদ্ধার মৃতদেহ)৷ শনিবার তোলা ছবি নিজস্ব৷

করে তাঁর কিছু স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গিয়েছে খুনীরা৷ ঘটনাটি ঘটেছে শহরের পূর্ব শিবনগর এলাকায়৷ এই হত্যাকান্ডকে কেন্দ্র করে গোটা এলাকায়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

৭০ বছরের এক বৃদ্ধাকে তার নিজের বাড়িতে নিমর্মভাবে হত্যার ঘটনায় আবারও রাজ্যর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণচিহ্ণ তৈরি করল৷ পূর্ব থানার অধীন শিবনগরে এই ঘটনা ঘটে৷ যা স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে৷ মৃতকে এলাকার বিশিষ্ট ব্যক্তি প্রয়াত পঙ্কজ ভৌমিকের বিধবা স্ত্রি জ্যোৎস্না ভৌমিক (৭০) হিসেবে চিহ্ণত করা হয়েছে৷ তিনি বাড়িতে একাই থাকতেন৷
পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে জানাজানি হয় সকালবেলা৷ যখন বৃদ্ধার নাতি অন্যান্য দিনের মত সকালবেলা ফোন করেন৷ কিন্তু বারংবার রিং হওয়া সত্ত্বেও কেউ ফোন না ধরায় সে দ্রুত ছুটে আসে৷ সে এসে দেখে বাড়ির সামনের গেইটে তালা ঝুলানো৷ দীর্ঘ ডাকাডাকিতেও ভেতরথেকে কোন উত্তর না আসয় সন্দেহের সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ও ক্লাবের ছেলেরাও এসে হাজির হয়৷ বৃদ্ধা অসুস্থ হতে পারেন ভেবে স্থানীয়রা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে৷ কিন্তু ভেতরে ডুকে বৃদ্ধার রক্তাক্ত দেহ তারা দ্রুত পুলিশকে খবর দেয়৷ অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী দ্রুত ছুটে আসে এবং বাড়িটি ঘিরে ফেলে তদন্ত শুরু করে৷ যদিও ঘটনার পিছনে রহস্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন৷ পূর্ব- থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘরে ডাকাত ঢুকে থাকতে পারে৷ কারণ মহিলার গায়ে প্রচুর স্বর্ণালঙ্কার ছিল৷ যার এখন কোন হদিশ নেই৷ মৃতদেহ একটি অলঙ্কারও নেই৷ তবে ডাকত দলের বিষয়ে নিশ্চিত করে এখনি কিছু বলা যায় না৷ মৃতদেহ অলঙ্কার না থাকলেও অবাক করার বিষয় যে বাড়ির ভিতরে ডাকাতির কোন লক্ষণ নেই৷ ঘরের ভেতরে প্রতিটি আসবাবপত্র যথাস্থানে আছে এবং আলমারি খোলা হয়নি বা অন্যান্য লুকানো সামগ্রী, অলঙ্কার বের করারা কোন চেষ্টার প্রমাণও নেই৷

পরিবারের সদস্যদের কেউ এই খুনের সঙ্গে জড়িত কিনা তাও খকিয়ে দেখছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, তারা এলাকার লোকদের সঙ্গে কথা বলেছেন৷ ভদ্রমহিলা বাড়ীতে এখানে একা থাকতেন৷ তার ছেলে পুষ্পেন্দু ভৌমিক কর্মসূত্রে কলাকাতায় বসবাস করেন৷ এক মাসের জন্য তিনি ছুটি নিয়ে এসে ছিলেন৷ মায়ের সঙ্গে থাতে গত মঙ্গলবার তিনি কলকাতায় ফিরে যান৷ জ্যোৎস্না ভৌমিকের ৩ কন্যা সন্তান রয়েছে কিন্তু তাদের সবই বিবাহিত৷ পুলিশের মতে, দুর্বৃত্তরা বাইরে থেকে বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করেছে৷ আততায়ীরা অবশ্যই পরিচিত ব্যক্তি, আত্মীয় বা প্রতিবেশী অথবা তাদের সঙ্গে যুক্ত রয়েছেন৷ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এবং আঙুলের ছাপের নমুনা পাওয়া গেলে হত্যা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা যেতে পারে বলে পূর্ব-থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top