News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারে মাওবাদীদের টার্গেটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

নির্বাচনী প্রচারে মাওবাদীদের টার্গেটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pm-narendra-modiনয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : দেশের পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনী প্রচারের সময়ে মাওবাদীরা টার্গেট করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা | এছাড়াও মাওবাদীদের টার্গেটে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সভাপতি অমিত শাহ| এনিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিকে জানানো হয়েছে|
গত লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে পটনার গান্ধী ময়দানে ছোটখাটো বিস্ফোরণ ঘটানো হয়েছিল| সেকথা মাথায় রেখে বরাবরই প্রধানমন্ত্রীর সমাবেশে তাঁর নিরপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়| এবার দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী সহ বিজেপির প্রথমসারির নেতারা একাধিক সভা করবেন| সেই সময়েই তাঁদের ওপরে হামলা চালাতে পারে মাওবাদীরা| গোয়েন্দোদের আশঙ্কা, ওইসব সমাবেশে আইডি বিস্ফোরণ ঘটানোর জন্য বাইরে থেকে মাও ক্যাডারদের আনা হচ্ছে|
সম্প্রতি মাওবাদীদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মাও ক্যাডারদের হত্যা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দায়ি করা হয়েছে| এনিয়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে মাওবাদীদের নিশানায় রয়েছেন| ওড়িশার মালাকানগিরিতে সম্প্রতি ৩০ মাওবাদী ক্যাডার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে| সেকথাও উল্লেখ করেছে মাওবাদীরা| প্রসঙ্গত, মাওবাদী ছাড়াও শিখ ও ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীগুলিও প্রধানমন্ত্রীকে নিশানা করতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top