News Flash

  • Home
  • Uncategorized
  • এবার টার্গেট হোয়াইটওয়াশ লক্ষ্যে রবিবার ইডেনে খেলতে নামছে বিরাট বাহিনী
Image

এবার টার্গেট হোয়াইটওয়াশ লক্ষ্যে রবিবার ইডেনে খেলতে নামছে বিরাট বাহিনী

cricketকলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : এবার টার্গেট হোয়াইটওয়াশ| আর সেই লক্ষ্যে শনিবার সকালে ইডেনে অনুশীলনে নামল টিম ইন্ডিয়া| আগামীকাল রবিবার ইডেনে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বিরাট বাহিনী| আগের দুটি ম্যাচ জয় করায় স্বাভাবিকভাবে খেলোয়াড়রা মানসিকভাবেও অনেক এগিয়ে| এদিন সকালে ইডেনে অনুশীলনে হাজির টিম ইন্ডিয়া| যদিও অপশনাল প্র‌্যাকটিস থাকায় ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিংহ, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও হার্দিক পান্ডিয়া মাঠে না থাকলেও নজরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি|
ধোনিকেই এদিন নেতার ভূমিকায় দেখা গেল| তিনি অধিনায়ক থাকার সময় যেভাবে পিচ খুঁটিয়ে দেখতেন, সেভাবেই এদিন পিচ দেখলেন| এরপর কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথাও বললেন| সিরিজের পরিপ্রেক্ষিতে নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতীয় দলের কাছে এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট| চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ম্যাচ| ফলে এই ম্যাচেই কম্বিনেশন দেখে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন বিরাট| তবে রবিবারের ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে চিন্তার নাম শিখর ধাওয়ান| ব্যাটে রান নেই, তার সঙ্গে পুরনো চোটের জন্য কলকাতায় এসে শুক্রবারই হাসপাতালে গিয়েছেন তিনি| যদি শেষপর‌্যন্ত ধাওয়ানকে পাওয়া না যায়, তবে পরবর্তী পছন্দ অজিঙ্কা রাহানে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top