কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : এবার টার্গেট হোয়াইটওয়াশ| আর সেই লক্ষ্যে শনিবার সকালে ইডেনে অনুশীলনে নামল টিম ইন্ডিয়া| আগামীকাল রবিবার ইডেনে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বিরাট বাহিনী| আগের দুটি ম্যাচ জয় করায় স্বাভাবিকভাবে খেলোয়াড়রা মানসিকভাবেও অনেক এগিয়ে| এদিন সকালে ইডেনে অনুশীলনে হাজির টিম ইন্ডিয়া| যদিও অপশনাল প্র্যাকটিস থাকায় ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিংহ, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও হার্দিক পান্ডিয়া মাঠে না থাকলেও নজরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি|
ধোনিকেই এদিন নেতার ভূমিকায় দেখা গেল| তিনি অধিনায়ক থাকার সময় যেভাবে পিচ খুঁটিয়ে দেখতেন, সেভাবেই এদিন পিচ দেখলেন| এরপর কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথাও বললেন| সিরিজের পরিপ্রেক্ষিতে নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতীয় দলের কাছে এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট| চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ম্যাচ| ফলে এই ম্যাচেই কম্বিনেশন দেখে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন বিরাট| তবে রবিবারের ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে চিন্তার নাম শিখর ধাওয়ান| ব্যাটে রান নেই, তার সঙ্গে পুরনো চোটের জন্য কলকাতায় এসে শুক্রবারই হাসপাতালে গিয়েছেন তিনি| যদি শেষপর্যন্ত ধাওয়ানকে পাওয়া না যায়, তবে পরবর্তী পছন্দ অজিঙ্কা রাহানে|
এবার টার্গেট হোয়াইটওয়াশ লক্ষ্যে রবিবার ইডেনে খেলতে নামছে বিরাট বাহিনী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















