ওয়েলিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজে নিউজিল্যান্ড দল ঘোষণা করল| দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লানডেলকে| নিয়মিত উইকেটরক্ষক লুক রঞ্চি চোটের কারণে তিনি দলে সুযোগ পেলেন| তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্লানডেলের|
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর| ওপেনার জিত রাভালের পরিবর্তে দলে ফিরেছেন তিনি| তবে এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে দলে নেওয়া হয়নি| শনিবার প্রথম দুই ওয়ানডের জন্য কিউই দল ঘোষণা করল| আগামী ৩০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে|
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর|
চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















