News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা
Image

চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা

CRICKETওয়েলিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজে নিউজিল্যান্ড দল ঘোষণা করল| দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লানডেলকে| নিয়মিত উইকেটরক্ষক লুক রঞ্চি চোটের কারণে তিনি দলে সুযোগ পেলেন| তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্লানডেলের|
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর| ওপেনার জিত রাভালের পরিবর্তে দলে ফিরেছেন তিনি| তবে এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে দলে নেওয়া হয়নি| শনিবার প্রথম দুই ওয়ানডের জন্য কিউই দল ঘোষণা করল| আগামী ৩০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে|
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র‌্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top