News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ অব্যাহত উপত্যকাজুড়ে, লেহ-তে রেকর্ড ঠান্ডা
Image

শৈত্যপ্রবাহ অব্যাহত উপত্যকাজুড়ে, লেহ-তে রেকর্ড ঠান্ডা

fog-tripuraশ্রীনগর, ২১ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| প্রবল ঠান্ডায় ওষ্ঠাগত মানুষজনের প্রাণ| শনিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল জম্মু ও কাশ্মীর জুড়ে| রেকর্ড ঠান্ডা লেহ-তে| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস| আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ‘শুক্রবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি, পহেলগাঁও-তে মাইনাস ৭.২ এবং গুলমার্গে মাইনাস ১০.০|’
মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে জম্মু ও কাশ্মীরের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি পর‌্যন্ত পঠনপাঠন স্থগিত রাখা হয়েছে| শীতকালীন রাজধানী জম্মুতেও শীতের দাপট অব্যাহত| শনিবার জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩, কাটরাতে ৮.৫, বাটোতে ২.৪, বান্নিহালে মাইনাস ০.৭ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top