শ্রীনগর, ২১ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| প্রবল ঠান্ডায় ওষ্ঠাগত মানুষজনের প্রাণ| শনিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল জম্মু ও কাশ্মীর জুড়ে| রেকর্ড ঠান্ডা লেহ-তে| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস| আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ‘শুক্রবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি, পহেলগাঁও-তে মাইনাস ৭.২ এবং গুলমার্গে মাইনাস ১০.০|’
মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে জম্মু ও কাশ্মীরের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখা হয়েছে| শীতকালীন রাজধানী জম্মুতেও শীতের দাপট অব্যাহত| শনিবার জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩, কাটরাতে ৮.৫, বাটোতে ২.৪, বান্নিহালে মাইনাস ০.৭ ডিগ্রি সেলসিয়াস|

শৈত্যপ্রবাহ অব্যাহত উপত্যকাজুড়ে, লেহ-তে রেকর্ড ঠান্ডা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















