News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর বিধানসভার উপনির্বাচন: গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকায় বিধিনিষেধ জারি
Image

ধর্মনগর বিধানসভার উপনির্বাচন: গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকায় বিধিনিষেধ জারি

আগরতলা, ৩০ এপ্রিল: আগামী ৪ মে, ২০২৬ পি.এম.-শ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা করা হবে। গণনাপর্ব সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক (জেলা নির্বাচন আধিকারিক) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ২ চাকার যানবাহন, রিক্সা সহ সমস্ত ধরনের বাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট এলাকায় লাঠি, স্টিক, লোহার রড, বাঁশ, পাথর বা অন্যান্য যে কোনও ধরনের বস্তু যেগুলি দিয়ে আঘাত করা যায় এগুলি বহন এবং গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করে বা ব্যবহার ছাড়া যে কোনও ধরনের জমায়েত, পাবলিক মিটিং, র‍্যালি করার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে গণনার কাজে নিযুক্ত ব্যক্তিগণ, গণনার কাজে নিযুক্ত সি.এ.পি.এফ. পুলিশ ও তাদের ব্যবহৃত যানবাহন, কাউন্টিং এজেন্ট/ সংবাদমাধ্যম। ভারতের নির্বাচন কমিশনের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কাজে নিয়োজিত বিভিন্ন গাড়ির চালক ও ক্লিনার, রুটিন সরকারি কাজে নিয়োজিত কোনও সরকারি কর্মচারী অথবা পুলিশ / সি.এ.পি.এফ. / সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং সরকার অথবা প্রাইভেট আধিকারিকদের রুটিনমূলক কাজ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। এই আদেশ ৪ মে, ২০২৬ সকাল ৬টা থেকে কার্যকর হবে এবং গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বি.এন.এস. ২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top