News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীঘ্রই বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বীরজিত সিনহাও বিজেপিতে যোগ দেবেন:  রতন লাল নাথ
Image

শীঘ্রই বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বীরজিত সিনহাও বিজেপিতে যোগ দেবেন:  রতন লাল নাথ

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে কংগ্রেস বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বীরজিত সিনহার সম্ভাব্য দলবদলকে কেন্দ্র করে। বৃহস্পতিবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে মন্ত্রী রতন লাল নাথ জানান, খুব শীঘ্রই এই দুই নেতা বিজেপিতে যোগ দেবেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। তবে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি তিনি।

রতন লাল নাথের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গোপাল রায় ও বীরজিত সিনহার বিজেপিতে যোগদান রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দুই নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top